বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সাম্প্রতিক শিরোনামঃ

‘জেলের দাগ একবার যার লাগছে, সেই দাগি’

বিনোদন ডেস্ক / ৯৬২ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

‘জেলের দাগ একবার যার লাগছে, সেই দাগি। সারাটা জীবন’। সংলাপটি শোনা গেলো ঈদে মুক্তি পেতে যাওয়া ‘দাগি’ সিনেমার টিজারে। শিহাব শাহীনের সিনেমাটির কথা সিনেমাপ্রেমী প্রায় সবাই জানা। কারণ, এই সিনেমায় আছেন আফরান নিশো। ফার্স্ট লুক পোস্টারের পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেল ৩টা ৩০ মিনিটে প্রকাশ পেলো টিজার।

ঈদের সিনেমা হিসেবে ঘোষণা করার পর ‘দাগি’ ছিল দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। তাই হয়তো আর দেড়ি করলেন না। সিনেমার সম্পূর্ণ কাজ শেষে না হলেও দর্শকের সামনে আনলেন ১ মিনিট ১১ সেকেন্ড টিজার, যেখানে পাওয়া গেছে থ্রিলার ও অ্যাকশনের আভাস।

‘দাগি’ নির্মাতা শিহাব শাহীন সমকালকে বলেন, ‘কয়েকদিন আগেই সিনেমার শুটিং শেষ করেছে। প্রচার-প্রচারণার অংশ হিসেবে আজ টিজার মুক্তি দেওয়া হল। শিগগিরিই সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যাবে। এর মাঝেই ভালো দিন দেখে গানগুলো রিলিজ করবো। এরপর সংবাদ সম্মেলন করে সবাইকে নিয়ে আনুষ্ঠানিক প্রচারে নামবো।’

টিজার দেখে অবশ্য দর্শক ভাবতে বাধ্য হচ্ছেন গল্প নিয়ে। তবে এই সিনেমায় জেল জীবন বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে এগিয়ে যাবে তা অনায়াসেই বলা হয়। আছে প্রেমেরও ছোয়া।

এছাড়া টিজারে অসহায় নারী রূপে দেখা মিলেছে নায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালকে। তবে হিংস্র মানব হিসেবে একঝলক দেখা দিলেন শহীদুজ্জামান সেলিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজার দেখে শামিম আদনান নামের একজন লিখেছেন, ‘বস সব সময় আগুনের মতন এন্ট্রি নেবে। টিজারের যদি এমন হয়, মুভিটা যেন কি হয় অসাধারণ।’

বিশেষ করে ডায়ালগের কথা বলেছেন অনেকে। মজা করে জেআরএমআর রহিম লিখেছেন, ‘সত্যি, আরফান নিশোর ডায়লগ বাস্তব কথা বলছে, ‘জেলের দাগ একবার লাগলে জীবনটাই বরবাদ।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর